দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় দুজনকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে রুবেলের জিন্সের প্যান্টের পকেটে থাকা পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলাগুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন কৌশলে এ অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানান, শনিবার রাতে সাফা বাজার থেকে ডিবির একটি দল দুজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
যে আই